অভিশাপ

অভিশাপ

মেটে সবুজের দশহাতি গজ কাপড়টা লুঙ্গির মতো করে গিঁট দিতে দিতে, কালচে দাঁতালের ফাঁক ফোকর দিয়ে কয়েক দলা থুথু আর অশ্রাব্য গালির বিচ্ছুরণ ঘটিয়ে মফস্বলের তথাকথিত আবাসিক এলাকার সুস্থ দেহে খুঁচ-পাচড়ার মতো এই গলিটা, জটাধারী, সাক্ষাত-পেত্নী, লাইলী পাগলী দিনে কতবার পাক খায় তার কোনো হিসেব নেই।

তেলাপোকার জবানবন্দী

তেলাপোকার জবানবন্দী

গত পরশুরাতে এক ঝাঁক তেলাপোকা আচমকাই আমার বিছানায় উড়ে এসে জুড়ে বসলো। এখানের ফোঁড়, ওখানের জংধরা সেফটিপিনের দূর্বল বাঁধ- সূক্ষ জাল মশারিকে নিশ্ছিদ্র করার ব্যর্থ প্রয়াস- আমার ঘরের সমস্ত কীটপতঙ্গের কাছে ক্রীতদাসের হাসির মতো। এই শ্রেনীর ভাষ্য অনুসারে আমি নাকি তাদের দারুনভাবে attract করি (খোদাই মালুম তা কিভাবে!)।

সবুজের অন্ধকারে পা…

সবুজের অন্ধকারে পা...

অপলা এখনও দুয়ার ছাড়ে নাই। কনে দেখা আলোর শেষাংশ তাহার বিবস্ত্র আঁচলখানিতে লুটাইয়া পড়িয়াছে। কী যে এক আজন্ম অন্তহীন ভাবনা তাহার হেজে পঁচে যাওয়া মনে খেলা করিয়া যায়, মুখাবয়বে তাহা ঠাহর হয়না। মন্ডলের পো আজও ঠ্যাঙ্গাইয়া গেছে। এমন প্রতিদিনই যায়। অতি তুচ্ছাতি তুচ্ছ কারণে রাগ তাহার নাকের ডগায় আসিয়া ভর করে, তাই শেষপর্যন্ত কোনোও আর্থিক […]

নির্বাসন

নির্বাসন

নির্বাসন আমি যখন শহরটিতে এসে দাঁড়াই, তখন এরই মধ্যে এর রঙ গেছে ঝলসে। বৃক্ষেরা অর্ধ, প্রায় অথবা সম্পূর্ণরূপে উলঙ্গ।রাজপথের গলাকেটে বেরিয়ে যাওয়া উদাসীন জলধারাটি মুমূর্ষ।সারা গায়ে ধূসরতা মেখে জলদগম্ভীর স্থাণুবৎ জগদ্দল ইটের টুকরো-আশ্রয়, সারি সারি। এই মধ্যাহ্নে মহাবীর্যবান গগনরাজের মহাবল অপসারিত। এই সুযোগে প্লাবিত পবন তার তীক্ষ্ণ ফলা নিয়ে খুবলে নেয় নগ্ন মাংসপেশী। বেয়াড়া হাওয়ার […]

গাধা সমাচার

গাধা সমাচার

গাধাটা অনেকক্ষণ যাবত নাকের সামনে মাছি দুইটি তাড়াবার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। জীবন দর্শন বিষয়ক গভীর চিন্তা যা কিনা তার অপরাহ্নকালীন প্রিয় বিষয় তাতে কিছুতেই মনঃসংযোগ করতে পারছেনা। এমনসময় রামছাগলের তিন নম্বর বাচ্চাটা চার ঠ্যাংযে লাফাতে লাফাতে অর্ধেক হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল-বুনো হাঁসের ছানাগুলি মিসিং।তাদের কোন ট্রেস পাওয়া যাচ্ছেনা। তবে আলামত যা পাওয়া গেছে, […]

মুগুং হুয়া কিংবা যমুনা

মুগুং হুয়া কিংবা যমুনা

স্যাঁতস্যাঁতে অন্ধকারের বুক চিরে, ভুতুড়ে ব্রীজটার নীচে দিয়ে, গা মুচড়িয়ে কিংবা ক্ষণে ক্ষণে হাই তুলে, মুগুংহুয়া ছুটে চলেছে একমনে। পরক্ষণেই মুগুং হুয়াকে টপ করে মুখে পুড়ে নেয় গুমহোর কোলে ওৎপেতে থাকা নিঃশব্দ গহবর। নাকদং খলবল করে হেসে  উঠে। তার  শরীরের উপর ঝুলতে থাকা লোহালক্করগুলো ঝনঝন করে বাজতে থাকে।

ভাদাইম্যা

ভাদাইম্যা

আমি যখন বাড়ি ছেড়েছিলাম তখনও ছাই বর্ণ আকাশটা ইনিয়ে বিনিয়ে কেঁদেই যাচ্ছিল। বৃষ্টি নিয়ে আমার কোন আদিখ্যেতা নেই, কোনকালে ছিলও না। ‘বৃষ্টি’ শব্দটি দেখলে বা শুনলেই আমার চোখে সবার আগে ভেসে উঠে আমাদের বাড়ির খুঁচ-পাঁচড়ার মত দেখতে উঠানটা। সারা উঠানময় এখানে সেখানে সবুজ কালো কাদামাটি।

ক্রুগোর দোকান

ক্রুগোর দোকান

ক্রুগো যখন দোকানের শেষ বাতি নিভাচ্ছে তখনো মেয়েটা রাস্তার ওপারে দাঁড়িয়ে। কী দেখে অমন মনোযোগ দিয়ে! ডিসপ্লেতে সাজানো বাহারি ব্যাগ? নাকি বুড়ির হাতের মতোই ফেটে যাওয়া মরাটে রুগ্ন ডালিমগুলো? গত পরশুও এসেছিল সে।

আজকের সকালটি কোমল এবং মোলায়েম

আজকের সকালটি কোমল এবং মোলায়েম

আজকের সকালটি খুব কোমল এবং মোলায়েম। আমি এবং আমার ভাই বছরের প্রথম তুষার কণাগুলো জিভের ডগায় চেখে দেখার চেষ্টা করছি। আমাদের মা প্রায়ই সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা বারবার পিছিয়ে গিয়ে হা করে তুষার জমা করছি আমাদের জিভে।