গত পরশুরাতে এক ঝাঁক তেলাপোকা আচমকাই আমার বিছানায় উড়ে এসে জুড়ে বসলো। এখানের ফোঁড়, ওখানের জংধরা সেফটিপিনের দূর্বল বাঁধ- সূক্ষ জাল মশারিকে নিশ্ছিদ্র করার ব্যর্থ প্রয়াস- আমার ঘরের সমস্ত কীটপতঙ্গের কাছে ক্রীতদাসের হাসির মতো। এই শ্রেনীর ভাষ্য অনুসারে আমি নাকি তাদের দারুনভাবে attract করি (খোদাই মালুম তা কিভাবে!)।
তেলাপোকার জবানবন্দী
