স্যাঁতস্যাঁতে অন্ধকারের বুক চিরে, ভুতুড়ে ব্রীজটার নীচে দিয়ে, গা মুচড়িয়ে কিংবা ক্ষণে ক্ষণে হাই তুলে, মুগুংহুয়া ছুটে চলেছে একমনে। পরক্ষণেই মুগুং হুয়াকে টপ করে মুখে পুড়ে নেয় গুমহোর কোলে ওৎপেতে থাকা নিঃশব্দ গহবর। নাকদং খলবল করে হেসে উঠে। তার শরীরের উপর ঝুলতে থাকা লোহালক্করগুলো ঝনঝন করে বাজতে থাকে।
মুগুং হুয়া কিংবা যমুনা
