পুরানো সেই দিনের কথা

পুরানো সেই দিনের কথা

শীতের পড়ন্ত দুপুরে কুসুম আলোয় চারদিকে কেমন একটা ওম ভাব।পিঠে নরম আদুরে রোদ মাখিয়ে ঘুরে বেড়ানোর সময়।গন্তব্য একটাই-নানাবাড়ি, বেশি দূর তো নয়!নানাবাড়ির টিনের গেট, পুরানো দেয়ালের অলিগলি দিয়ে মাধবীলতাগুলোর ঠেলাঠেলি দেখে যখন ভাবছি, পাপড়িগুলি নখে লাগিয়ে খালাদের তাক লাগিয়ে দিব-তখনই মেঝ মামা এসে গেট খুলে দিলেন।