Thank you / ধন্যবাদ

Do all languages have thank you? I wonder. Do they always say it in the same way? My curious mind wants to know. In Bangla, we don’t have it. We have a translation for thank you/আপনাকে/তোমাকে/ তোকে ধন্যবাদ or thanks/ধন্যবাদ. Using the Bangla translation of thank you is uncommon in spoken Bangla language. It can […]

বাড়ির চিঠি

এখন তুই কেমন আছিস? দুপুর ঘন হলুদ হলে বকুলের কোলে ছায়া জমে আকাশ আড়িপাতে তোর ছাদের ‌কিনারে    নিয়ম করে রোদ পোহায় তোর ক্যকটাস মানিপ্ল্যানটা হাত বাড়িয়ে  মেঘ  ধরতে চায়    লাল ডায়েরিতে ধুলো নেই তোর বাক্সে চিরকুট সব জমা আছে ছবিগুলোর পাশেই   শীতের নতুন ফল  বাবা কেনে না  সন্ধ্যার চায়ের কাপ  মা নিশ্চুপ  […]

শান্ত দুপুর

অনেক সময় অনেক ঘটনাই শুনি বা পড়ি, এবং একটু পরেই তা ভুলে যাই। শোনা বা পড়ার পর, অনেক সময়ই বিষয়টি বোঝার চেষ্টা করি। অনুভব করার চেষ্টা করি। অনেক সময়ই তা পারিনা। আসলে বেশিরভাগ সময়ই তা পারিনা। কারণ বিষয়টি আমার সাথে ঘটেনি। আমার বন্ধু, পরিবার বা নিকটাত্মীয়ের সাথেও ঘটেনি। ঘটনাটির চরিত্রটিকে কাল্পনিক মনে হয়। বাস্তবে যাঁর […]

বিষণ্ণ বিকাল

শীতের ছুটি। কিন্তু শীত বা ছুটি কোনটিই বাস্তবে সত্যি নয়। ট্রাম্পের “গ্লোবাল ওয়ার্মিং একটি হোক্স” বক্ত্যব্যটি যে কত অসত্য তা এই ফেব্রুয়ারির দিকে তাকালেই বোঝা যায়। এই সময় শহরটির বরফে ডুবে থাকার কথা। বরফ কোথায়, এখনই ঘাস মাথা বের করছে। এত দিনে কাজের যে পাহাড় জমিয়েছি তা এই অস্বাভাবিক শীতের “ছুটি” তে শেষ করব বলে […]

বৃন্ত বৃত্তান্ত

বৃন্ত বৃত্তান্ত

– দেখো তো কান্ড, আজ আবার সকালেই গোফ দাড়ি কামিয়ে রাস্তায় নামলুম। – সেটাতেও ভালোই মানায়! – শেষ রাতের বৃষ্টিটা শহরটাকে স্নিগ্ধ করে দিয়েছে। আমার এই সময়টা ভালো লাগে। এখনো কর্পোরেট দুনিয়ার ঘুম ভাঙেনি।

একুশের গল্পঃ গল্পের কিছু গল্প

একুশের গল্পঃ গল্পের কিছু গল্প

সে অনেক কাল আগের কথা। পাঠ্য বইয়ের পেছনের দিকে জহির রায়হানের ‘একুশের গল্প’ খুঁজে পাই। প্রথমবার পড়ি, দ্বিতীয়বার পড়ি, তারপর আবার পড়ি। নাহ, সিলেবাসে ছিলো না! “আঙ্গুলের মিহিন সেলাই” এর মত সযত্নে শব্দ এবং বাক্যের বুননে ক্রমশ জড়িয়ে গিয়েছিলাম। তপুর জন্য গলা ভারী হয়ে আসতো। রেণু যেন আমার পাশেই নিষ্পলক বসে থাকতো।

রান্না এবং বিবিধ

রান্না এবং বিবিধ

মাস কয়েক আগে কোন এক পার্টিতে বেশি চেনা-অল্প চেনা-অচেনা মুখগুলো ঘুরে ফিরে দেখছিলাম। হঠাৎ করে রসুইঘর থেকে সাজানো খাবার হাতে ছুটে আসা একজনের মুখোমুখি হতে হলো। প্রস্তুত হচ্ছিলাম “কেমন আছেন”, “অনেকদিন পর” এইসবের প্রতিউত্তর নিয়ে। কিন্তু এই প্রশ্ন এবং মন্তব্যের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না-“রান্না করতে পারেন?” (কোন উত্তরের আশায় না থেকেই) “আপনাকে দেখলে মনে […]

শব্দ

শব্দ

আমার আঙ্গুলের ভাঁজে খেলা করে তোমার নৈঃশব্দিক প্রতিশব্দ আমার আঙ্গুল ছোঁয় তোমার ঠৌঁট, চিবুক, তোমার উষ্ণ করপুট মৌন মন্থরে, সন্তর্পণে উঁকি দেয়- তোমার হৃদয় গহ্বরে।

জিপিএ ৫

জিপিএ ৫

আমার বন্ধু এবং সঙ্গী আজকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। পড়ার পর আমার মনে হলো, এখানে একটি ভালো “রিসার্চ প্রশ্ন” আছে। আমি তাঁকে সেটা জানানোর পাশাপাশি এটাও জানালাম যে, এই “স্ট্যাটাস” এ ৭৫% হবে তর্ক আর ২৫% মূল আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। স্ট্যাটাসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি হচ্ছে এই প্রশ্ন- “বেশি বেশি পাশ করলে বা জিপিএ ৫ […]

পুরানো সেই দিনের কথা

পুরানো সেই দিনের কথা

শীতের পড়ন্ত দুপুরে কুসুম আলোয় চারদিকে কেমন একটা ওম ভাব।পিঠে নরম আদুরে রোদ মাখিয়ে ঘুরে বেড়ানোর সময়।গন্তব্য একটাই-নানাবাড়ি, বেশি দূর তো নয়!নানাবাড়ির টিনের গেট, পুরানো দেয়ালের অলিগলি দিয়ে মাধবীলতাগুলোর ঠেলাঠেলি দেখে যখন ভাবছি, পাপড়িগুলি নখে লাগিয়ে খালাদের তাক লাগিয়ে দিব-তখনই মেঝ মামা এসে গেট খুলে দিলেন।