হেমন্তের এই পাতা ঝরা দিনে
চলে যাব
ফিরব না
হলুদের ঘূর্ণনে

ছোট্ট দুই পাখি
শুকনো ডালে
জানবেনা কোনদিন
কী ছিল মনে
কালচে কংক্রিটে
হলুদের আনাগোনা
নারী আর পুরুষের
কথোপকথন
লাল জল
নীল ধোঁয়া
উড়ে যায়
সোনালি ডানার চিল
হেমন্তের ঝরা পাতায়
চলে গেছে
আমাদের সমস্ত দিন
কোন এক হেমন্তের রাতে
শিশিরের শব্দের মতোন
সন্ধ্যা নামলে
চলে যাব
এই হেমন্তের দুপুরে
জানালার শার্সিতে
সুখী মুখেরা
ভাল থেকো
