আমার শরীরটি পাওয়া গিয়েছিল
জলের কিনারে
অনেক কৌতূহলী চোখের ভীরে
তখনও ছিল উষ্ণ
আমার শরীর
হয়ত বেঁচে যেতাম
যদি পেতাম তোমার স্পর্শ
ওরা ছিল তিনজন
একজন হাত চেপে ধরেছিল
একজন মুখ ঠেসে ধরেছিল
অন্যজন হ্রদয় খুঁড়ে জানতে চেয়েছিল
বেদনার রং কি আসলেই নীল
ওরা ছিল তিনজন
একজন খুঁড়ে ছিল হ্রদয়
একজন হাত চেপে ধরেছিল
অন্যজন মুখ ঠেসে বলেছিল
এ হাত কোনদিন ছোঁয়নি
কোন নীরার হাত
ওরা ছিল তিনজন
একজন খুঁড়ে ছিল হ্রদয়
একজন মুখ ঠেসে ধরেছিল
অন্যজন পিঠ খুবলে
দেখতে চেয়েছিল
আমার সোনালী ডানার চিল
আমার বুকের বাম পাশটি
এফোঁড় ওফোঁড়
সেখানে মস্ত ফোকড়
তার ওপাশে তোমার মুখ
ওরা ছিল তিনজন
আমার হ্রদয়ে রক্তক্ষরণ
ক্ষত-বিক্ষত আমার শরীর
দূরে ঝাপসা তোমার মুখ
আমার মুখ ডুবে ছিল
রক্ত আর ভেজা বালিতে
তখনও ছিল উষ্ণ
আমার রক্ত
হয়ত বেঁচে যেতাম
যদি পেতাম
তোমার স্পর্শ
